ফারজোয়ানা মুক্তাদের
|| মরা গাঙ্গের কোলে ||
ইফতারের একটু পরেই বাবুটা আমাদের ঘর আলো করে এল। এই বিপদে
বাড়িওয়ালা ও তার স্ত্রী সবরকমের সহযোগিতা করলেন। কোনরকম আত্মীয়তা ছাড়া মানুষ মানুষের জন্য করে। আর একবার প্রমান পেলাম। সকালে আম্মা এসে বাবু কে দেখে খুব খুশি হলেন আবার অভিমান ও করলেন, কেন আমরা উনাকে সঠিক কথা বলিনি। মা তো বেশিক্ষন রাগ বা অভিমার কোনটাই করে থাকতে পারলেন না।



