নুরে আলম
শেষমেশ চশমা টা নিয়েই নিলাম
দূর থেকে তোমায় খুব ঝাপসা দেখায়
তোমাকে দেখার পর থেকে
জ্যোৎস্না আমার কখনো ভাল লাগেনি
তাই তুমি জ্যোৎস্না দেখতে
আর আমি দেখতাম তোমায়
জ্যোৎস্না আমার কখনো ভাল লাগেনি
তাই তুমি জ্যোৎস্না দেখতে
আর আমি দেখতাম তোমায়
তোমার খোলা চুল দেখার পর থেকে
নদীর ঢেউ আমার কখনো ভাল লাগেনি
তুমি পাড়ে আছড়ে পড়া ঢেউ গুনতে
আর আমি গুনতাম তোমার চুলের লহরী
নদীর ঢেউ আমার কখনো ভাল লাগেনি
তুমি পাড়ে আছড়ে পড়া ঢেউ গুনতে
আর আমি গুনতাম তোমার চুলের লহরী




