লোকালয় থেকে বিচ্ছিন্ন এক নগরী। যেখানে নেই কোন কোলাহল, অরাজকতা, অশান্তি। নেই কোন মন্দলাগা, নেই বিশ্বাসের নামে অবিশ্বাসের ঘর। আছে সাধারণ মনের সাদাসিধে মানুষের বিচরণ। আসলে এটাতো বাস্তবের নগরী নয়। আর এখানে দশ-পাঁচটা লোকের বসবাসও না। এটা মিতুর কল্পিত নগরী। এখানে মিতুর কল্পনায় বাস। এই একটা জায়গাতেই মিতু বেশ ইচ্ছাধীন চলে। নিজের মতো করে সব সজিয়ে নিয়ে চলে। এই নগরীতে সে কাউকে কল্পনা করে না। কল্পনা করে না বললে ভুল হবে, কল্পনা করতে সাহস পায় না। কল্পনার মাঝেও যদি ধোঁকা দেয়; কম তো হলো না!
এখানে একটা ছোট বাড়ি আছে মিতুর।
এখানে একটা ছোট বাড়ি আছে মিতুর।



