এর মাঝে ছোট খালারা আবার বদলী হয়ে রাঙ্গামাটি চলে গেল। আমরা একা হয়ে গেলাম। তাই কলাবাগান হতে আগারগাঁও সরকারী কলোনিতে সাবলেটে বাসা নিলাম। বাসাটা দোতালা, নিচে বাড়িওয়ালা উপরে আমরা। রান্না ঘর নিচে ওয়াস রুম আর লেট্রিন উপরে, আলাদা আলাদা। বাড়িওয়ালারা শুধু লেট্রিন ব্যাবহার করত। ওয়াস রুম আমারা ব্যবহার করতাম। রান্না ঘরের পিছনে একচিলতে উঠানে তারা ওয়াস রুম করে নিয়েছে। একি রান্না ঘরে দুই ফ্যেমেলির রান্না হত। রান্নার পর সব উপরে নিয়ে আসতে হতো।
দিনগুলি কেটে যাচ্ছিল কোন ভাবে। আব্বা অফিসের কোন কাজে ঢাকায় এলে আমাদের দেখতে আসতেন। যখন জানতে পারলেন আমাদের আর একজন বাবু আসছে আব্বা খুব রাগ করে ছিলেন, 'শিক্ষিত জামাই তবুও কেন ঘনঘন বাচ্চা নিচ্ছে?'
দিনগুলি কেটে যাচ্ছিল কোন ভাবে। আব্বা অফিসের কোন কাজে ঢাকায় এলে আমাদের দেখতে আসতেন। যখন জানতে পারলেন আমাদের আর একজন বাবু আসছে আব্বা খুব রাগ করে ছিলেন, 'শিক্ষিত জামাই তবুও কেন ঘনঘন বাচ্চা নিচ্ছে?'