বুক রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুক রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

পাঠ প্রতিক্রিয়া(বুক রিভিউ)

কাউসার মাহমুদ



বইঃ মর্নিংস ইন জেনিন ( সুপ্রভাত ফিলিস্তিন)
লেখকঃ সুজান আবুল হাওয়া
অনুবাদকঃ নাজমুস সাকিব
ঘড়িতে এখন ঠিক একটা বেজে উনত্রিশ মিনিট। বলা চলে রাতের মধ্যভাগ কাটিয়ে ফেলেছি। গভীর ঘুমে আচ্ছন্ন পৃথিবীর রাতের শহরগুলো। নীরবতার নিস্তব্ধ সম্ভোগ চারপাশ জুড়ে। আমার রুমমেট সকলের কপালে ঘুমদেব স্বপ্ন সাজাচ্ছে। আপাতত একটা নেশার মধ্যে আছি। পড়ার নেশা। ফিলিস্তিনের রক্তচোষা ইতিহাস।আমার সামনে #সুজান আবুল হাওয়ার "মর্নিংস ইন জেনিন"। কিছুক্ষণ হলো শেষ করেছি। তারপর ওয়াশরুমে গিয়ে পাঁচমিনিট নিঃশব্দে কেঁদে মিনিট দুয়েক জলের ঝাপটা দিয়েছি চোখে-মুখে। সুজানের এ বইয়ের অনুবাদ করেছেন তুখোড় মেধাবী নাজমুস সাকিব। নবপ্রকাশ থেকে প্রকাশিত ৩৫২ পৃষ্টার এ বইয়ের প্রতিটা পাতায় রয়েছে ফিলিস্তিনের হাড়গুড়ো করা রক্তাক্ত ইতিহাস।
(সুজান আবুল হাওয়া ও তার বই মর্নিংস ইন জেনিন,এবং অনুবাদক নাজমুস সাকিব আর তার "সুপ্রভাত ফিলিস্তিনের" কথা সামনে ছত্রে ছত্রে আসছে)

সোমবার, ১৯ মার্চ, ২০১৮

রিভিও (সুহৃদ)

স্বপ্নবাজ মানুষ

উপন্যাসঃ সুহৃদ
লেখকঃ সাইমুনা তারিন
ঘরানাঃ সমকালীন উপন্যাস
প্রকাশনায়ঃ বলাকা প্রকাশন
মুদ্রন মূল্যঃ ২৮০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০
প্রকাশকালঃ একুশে বইমেলা ২০১৮
কয়েকদিন আগে একটা রিভিউ লিখে কিছুটা সাড়া পেয়েছি। তাই সাহস করে আরেকটা লিখছি, যদিও আমি জানি আমি ভালো রিভিউ লিখতে পারি না।
এবারের বই কথাসাহিত্যিক সাইমুনা তারিন এর উপন্যাস 'সুহদ'। বলতে বাধা নেই আমি এই লেখকের লেখার ভক্ত হয়ে গেছি। প্রথম উপন্যাস 'অন্তরালের মুখগুলো' পড়েই আরেকটি বই পড়ার ইচ্ছে হয়। এটি আমার পড়া লেখকের তৃতীয় উপন্যাস।

রবিবার, ১৮ মার্চ, ২০১৮

রিভিও (কাব্যগ্রন্থ- হৃদয়ের এপার ওপার )

শবনম চৌধুরী

কবি -- মনজু আলম
প্রকাশনায় -- নন্দিতা প্রকাশ
প্রকাশকাল -- অমর একুশে গ্রন্থমেলা ২০১৮
মলাট মূল্য -- ১৫০ /
একটা চিঠি আসা যাওয়ার লাগতো মেলা দিন
ফুটতো খোঁচা বুকের ভেতর, ব্যাকুলতার পিন।
চিঠি লেখার পড়ে দেখার ফিলিংস ছিল ভিন্ন
আজ তো ওসব গল্প কথা, সেসব স্মৃতি ছিন্ন।
এন্ড্রয়েটেই সব হয়ে যায় ভাব বিনিময় গল্প
বন্ধু হওয়া চুটকি যেন সময় লাগে অল্প।
এমন বন্ধু কদিন টিকে, দুদিন পরেই লাগে ফিকে,
আবার নতুন কেউবা আসে, হাতে গোনা ক'দিন হাসে!
★( কবিতাংশ --  ডিজিটাল)
    বৈচিত্র্যময় বিষয়, অনন্য শব্দচয়ন, ছন্দময় অন্ত্যমিলে সমৃদ্ধ, কাব্যরসে টইটুম্বুর সহজ সাবলীল ভাষায় মোট ৬৪ টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ 'হৃদয়ের এপার ওপার'।
কথায় আছে -- 'কবিরা সমাজের দর্পণ।'

শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

চলুন, অন্তত একবার মরি


লেখক: Mehedi Hassan Tamim
প্রকাশনী:ঐতিহ্য
প্রকাশকাল: ২০১৮ অমর একুশে গ্রন্থমেলা
পৃষ্টা সংখ্য: ১১২
রিভিউ- অনিক চৌধুরী
----------
বই সম্পর্কে বলতে গেলে তো প্রচুর কথাই বলা যায়। পড়ার পর অনুভূতি আর আগের অনুভূতি!  অনেক কিছুই বলে শেষ হবে না....
বইটি মূলত বাস্তবভিত্তিক। লেখক বইটিতে আমাদের দৈনন্দিন জীবনকে ফুটিয়ে তুলেছেন।  আর এমন কিছু চরিত্র তুলে ধরে যেসব চরিত্র সম্পর্কে আমাদের চিরকালই অভিন্ন চিন্তাধারা হয়ে আসছে। তাদের পিছনের লুকিয়ে থাকা মনুষ্যত্ববোধ কে লেখক তুলে ধরেছেন।বইটিতে লেখক ২২টি গল্পকে সাজিয়েছেন যা তার অন্তরে ধারণ করা প্রতিপাদ্য।

বুক রিভিও ( মহাকালের প্রচ্ছদ)

সত্যি বলতে বইটা সম্পর্কে যত লিখবো,ততই কম মনে হবে। আর এখানে লম্বা করলে পাঠক বিরক্ত হবে।
তবুও কিছু না লিখলে মন মানছে না। নতুন হাতের লেখা বই এত চমৎকার হবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল।
প্রতিটা গল্প পড়ে মন জুড়িয়ে গেছে। যেন চোখের সামনে ক্যারেক্টারগুলো ভাসছিল।

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...